Sylhet Today 24 PRINT

পিএসএলের ড্রাফটে ১০ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৬

২০১৭ সালের ফেব্রুয়ারি অনুষ্টিতব্য পাকিস্তান সুপার লীগের (পিএসএল)  'প্লেয়ার ড্রাফটে' ১০ বাংলাদেশি ক্রিকেটারকে রাখা হয়ছে।

গত বারের মতো এবারো পাকিস্তান সুপার লিগে থাকছে পাঁচটি দল। মূল লড়াই শুরুর আগে ১৯ অক্টোবর হবে খেলোয়াড়দের ড্রাফট। এবারের আসরে ড্রাফটে আছে দেশী-বিদেশী মিলে ৪১৪ জন ক্রিকেটার। তালিকায় থাকা ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো, প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং।

তালিকায় থাকা ১০ বাংলাদেশি ক্রিকেটার  হলেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম এবং সৌম্য সরকার।

সবার উপরে ‘প্ল্যাটিনাম’ ক্যাটাগরিতে আছেন - সাকিব আল হাসান। গোল্ড ক্যাটাগরিতে আছেন তিনজন- মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস। বাকি ছয় জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে।

পিএসলের দ্বিতীয় আসরে আগের আসর থেকে ক্রিকেটারদের মূল্য ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ফাইনাল ম্যাচটি পাকিস্তানের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, পিএসএলের প্রথম আসরে খেলেছিলেন- সাকিব আল হাসান,  তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। ইনজুরির কারণে খেলননি মুস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.