Sylhet Today 24 PRINT

এবার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অবশেষে একাদশে নাসির

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ অক্টোবর, ২০১৬

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছেন মাশরাফি। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস জিতে এবার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

টস জিতলে ফিল্ডিং নিতেও বলে জানিয়েছেন মাশরাফিও। এদিকে সব জল্পনা কাটিয়ে একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। নাসির হোসেনকে জায়গা দিতে বাদ পড়েছেন মোশাররফ রুবেল।

বাংলাদেশ একাদশ: তামিম, ইমরুল, সাব্বির, রিয়াদ, মুশফিক, সাকিব, মোসাদ্দেক, নাসির, মাশরাফি, শফিউল ও তাসকিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.