Sylhet Today 24 PRINT

তৃতীয় ওয়ানডেতে মোশাররফ রুবেলের বদলে আবার তাইজুল

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৬

ইংল্যান্ডের সাথে সিরিজের শেষ ও সিরিজ নির্ধারনি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে একটাই পরিবর্তন। ৮ বছর পরে দলে  ফেরা মোশাররফ এক ম্যাচ ভালো করলেও দলে জায়গা ধরে রাখতে পারলেন না।  তার বদলে ফের তাইজুল ইসলামকে ডাকা হয়েছে।

এই একটি পরিবর্তন ছাড়া প্রথম দুই ওয়ানডের দলের সবাই আছেন স্কোয়াডে।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.