Sylhet Today 24 PRINT

মাশরাফির প্রশংসা করে আইসিসির টুইট

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৬

ব্যাটে-বলে মাশরাফির নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার ৩৪ রানের জয় পেয়েছে টাইগাররা। এ ম্যাচে মাশরাফির অনবদ্য পারফরম্যান্সের প্রশংসা করে নিজেদের অফিসিয়াল পেজে টুইট করেছে আইসিসি।

মাশরাফির প্রশংসা করে আইসিসি টুইটারে লিখেছে, বাংলাদেশের অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কি কঠিন লড়াইটা না করলো। কি পারফরমেন্স মাশরাফি মর্তুজার!

রোববার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ২৯ বলে ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দেন মাশরাফি। পরে বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে দলকে এনে দেন দুর্দান্ত এক জয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.