Sylhet Today 24 PRINT

কাবাডি বিশ্বকাপ: ভারতের সাথে পারল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ১১ অক্টোবর, ২০১৬

কাবাডি বিশ্বকাপে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানেই হেরে গেছে স্বাগতিক ভারতের কাছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ভারতের আহমেদাবাদে শুরুর কয়েক মিনিট তাল মিলিয়ে খেললেও প্রথম অর্ধেই দুবার অলআউট হয়ে ২৭-১০ পয়েন্টে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধ্বে আরও দুবার অল আউট হবে ৫৬-২০ পয়েন্টের ব্যবধানে হেরে যায় আরেদুজ্জামান মুন্সির দল।

বাংলাদেশের পক্ষে একমাত্র অধিনায়ক মুন্সিকেই দেখা গেছে কিছুটা ঝলক দেখাতে। আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়া স্বাগতিক ভারতের এটি বাঁচা মরার লড়াই ছিল। সেমিফাইনালে যেতে হলে তুখড় ফর্মে থাকা দক্ষিণ কোরিয়াকে হারাতেই হবে মুন্সি-সবুজ-তুহিনদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.