Sylhet Today 24 PRINT

বৃষ্টির শঙ্কা: বিসিবির রিজার্ভ ডের প্রস্তাবে ইসিবির ‘না’

স্পোর্টস ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৬

সিরিজে ১-১ এ সমতা থাকা অবস্থায় বুধবার চট্টগ্রামেই অঘোষিত ফাইনাল। যে জিতবে তাঁর হাতেই উঠবে সিরিজ জয়ের ট্রফি। অথচ এই গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না প্রকৃতির বিরূপ আচরণ।

অসময়ের বৃষ্টিতে বুধবারের ম্যাচটিও ভেসে যেতে পারে সেই শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে কেবল এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার প্রস্তাব করেছিল। তবে সে প্রস্তাব নাকি শুরুতেই নাকচ করে দিয়েছে ইসিবি।

এমনই খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এবারের সফরে ঠাঁসা সূচি এবং অভূতপূর্ব নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে এসে কোন পরিবর্তন আনা যাচ্ছে না বলে জানিয়েছে ইসিবি।

বুধবারের আবহাওয়া বার্তা বলছে  বিকাল ৪টার পরে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবার কথা দুপুর আড়াইটায়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.