Sylhet Today 24 PRINT

টস হেরে ভেজা পিচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন নেই

ক্রীড়া প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৬

মাশরাফির টস ভাগ্য আবারও হতাশ করল। টানা তিনটি টস হারলেন তিনি। নির্ধারিত সময়ের ১০ মিনিট পর অনুষ্ঠিত টসে  জিতে বোলিং নিতে কোন দ্বিধাই করেননি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

টসে জিতলেই নির্দ্বিধায় বোলিং নিতেন বলেও জানালেন মাশরাফি। পিচ ভেজা থাকায় ম্যাচের আগে থেকেই টস নিয়ে আলাপ হচ্ছিল। শেষ পর্যন্ত সফরকারীরাই এই সুবিধা পেয়ে গেল।
সিরিজের আগের দুই ম্যাচ দুদলই একটি করে জেতায় এই ম্যাচই সিরিজের ফল নির্ধারন করবে।

সিরিজ নির্ধারনী ম্যাচে একাদশে কোন পরিবর্তন নেই বাংলাদেশের। ইংল্যান্ড দলে এসেছে দুই পরিবর্তন।ইনজুরির জন্য খেলছেন না ওপেনার জেসন রায়। ফাস্ট বোলার উইলির বদলে দলে ফিরেছেন লিয়াম প্লাংকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.