Sylhet Today 24 PRINT

পরাজয়ের কারণ শিশির ও টস: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৬

সিরিজ জিততে না পারার জন্য ভাগ্যকেই দুষছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । টস হেরে পরে ফিল্ডিং করতে হওয়ায় স্পিনাররা শিশিরের কারণে বল গ্রীপ করতে পারেনি। ফলে ফল নিজেদের পক্ষে আনা যায়নি বলে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ব্যাখ্যা দেন মাশরাফি।

তিনি বলেন, ব্যাটিংয়ে আমরা ভালো একটি সংগ্রহ দাঁড় করেছিলাম কিন্তু হঠাৎ শিশিরের কারণে আমাদের স্পিনাররা বল গ্রীপই করতে পারেনি ফলে বেশ কিছু রান বেরিয়ে গেছে। চাপ তৈরি করা যায়নি।

দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ জয় হাতছাড়া হলেও প্রতিপক্ষ ইংল্যান্ডকে কৃতিত্ব দিচ্ছেন মাশরাফি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.