Sylhet Today 24 PRINT

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৬

সাকিবকে ছাড়িয়ে দেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মাশরাফি। ইংল্যান্ডের সাথে সিরিজ নির্ধারনী হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভ ছিলেন সাকিব। আর এই ম্যাচে ২ উইকেট তোলে নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান টাইগার অধিনায়ক।

১৬৬ ম্যাচে মাশরাফির শিকার এখন ২১৬ উইকেট। আর ১৬৩ ম্যাচে সাকিব নিয়েছেন ২১৪ উইকেট। তৃতীয় স্থানে থাকা আব্দুর রাজ্জাকের সংগ্রহ ২০৭ উইকেট। গত আফগানিস্তান সিরিজেই রাজ্জাককে ছাড়িয়ে দেশের সেরা উইকেট শিকারি হয়েছিলেন সাকিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.