Sylhet Today 24 PRINT

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা ১০-এ মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

বয়স বেড়েছে কিন্তু বোলিংয়ের ধার কমেনি। ইনজুরিকে বারবার বুড়ো আঙুল দেখিয়ে খেলে যাওয়া মাশরাফি নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন।

আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী ওয়ানডেতে বিশ্বের সেরা ১০ বোলারের একজন তিনি। অবস্থান করছেন ৯ নম্বর স্থানে।

সেরা দশে আছেন আরেকজন বাংলাদেশি। সাকিব আল হাসান আছেন ৬ নম্বরে।

আগে ছিলেন ৪ নম্বরে।  বাঁহাতি এই স্পিনার পিছিয়েছেন দুই ধাপ। তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন ২২ নম্বরে। ২৪ নম্বরে আছে সৌম্য সরকার। আর সেরা ২০-এ বাংলাদেশে একমাত্র প্রতিনিধি হয়ে ১৯ নম্বরে আছে মুশফিক। মাহমুদুল্লাহ আছেন ৪২ নম্বরে। ইমরুল কায়েসের অবস্থান ৭২। ব্যাটিংয়ে সাকিব আছেন ৩৪ নম্বরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.