Sylhet Today 24 PRINT

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দলে তাসকিনের হঠাৎ ডাক

স্পোর্টস ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৬

তবে কি টেস্টে অভিষেক হতে যাচ্ছে তাসকিন আহমেদের? সেরকম একটি সম্ভাবনা উঁকি দিয়েছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দলে হঠাৎ ডাক পড়েছে তাঁর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন বড় পরিসরে তাসকিনের অবস্থা দেখতে চান তারা।

মূলত টেস্টে বল করার মত পেসারের অভাবই তাসকিনের অন্তর্ভুক্তিতে ত্বরান্বিত করছে। ফিটনেসের কথা ভেবে এতদিন তাসকিনকে খেলানো হয়নি টেস্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২৯ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তাসকিন। টেস্টেও তাঁর ভাল করার সম্ভবনা প্রচুর।দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ১৬ অক্টোবর। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.