সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ০৮ এপ্রিল, ২০১৫
৭ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দলটি।কিন্তু বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে শুরুতেই খেই হারিয়ে ফেলে তারা। ১০০ রানের ভেতর ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকানরা ১৬০ রান তোলে সবাই আউট হয়ে যায়।দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করে এব্দু গেলিম, এছাড়া টনি জর্জি করেন ৩৫ রান। বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে সঞ্জিত সাহা এবং সালেহ আহমদ শাওন ২টি করে উইকেট লাভ করেন।
১৬১ রানে সহজ টার্গেট তাড়া করতে নেমে ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে করেন পিনাক ঘোষ ও অধিনায়ক নাজমুল হোসেইন। দক্ষিণ আফ্রিকার সিন আন্দ্রে ৪ উইকেট লাভ করেন।