Sylhet Today 24 PRINT

পিএসএলে সাকিবকে দলে নিয়েছে পেশোয়ার জালমি

স্পোর্টস ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

গতবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার মাঠে নামবেন পিএসএলের আরেক দল পেশোয়ার জালমির হয়ে।

বুধবার (১৯ অক্টোবর) পিএসএলের ড্রাফটে আগামী মৌসুমের জন্য সাকিবকে দলে টেনেছে পেশোয়ার। গতবার এই দলে খেলেছিলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।

প্লেয়ার্স ড্রাফটের শুরুতে প্লাটিনাম পিকে শহীদ আফ্রিদি, এউইন মরগান ও ওয়াহাব রিয়াজকে দলে নিয়েছে পেশোয়ার। এরপরই শুরু হয় ডায়মন্ড পিক। আর তাতে প্রথম সুযোগেই সাকিবকে দলে টানে পেশোয়ার।

পেশোয়ারে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামিও। তিনিই হচ্ছেন সাকিবের দলের অধিনায়ক।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্লেয়ার্স ড্রাফট এখনো চলছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে গোল্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীস। সিলভার ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার ও শুভাগত হোম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.