Sylhet Today 24 PRINT

মাশরাফিকে সম্মাননা দেবে জাবির দর্শন বিভাগ

স্পোর্টস ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ৩৩তম ব্যাচের যুগপূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা দেয়া হবে দেশের প্রথম নারী ভাইস চ্যান্সেলর ড. ফারজানা ইসলামকেও।

যুগপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক এটিএম রেজাউল হক দেহলভী বুধবার (১৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক যুগপূর্তি উপলক্ষে আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, মাশরাফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.