Sylhet Today 24 PRINT

অভিষেকে রেকর্ড করে মিরাজের ৬ উইকেট , ২৯৩ তে থামল ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৬

৭ উইকেট ২৫৮ রান দিয়ে দিন শুরু করা ইংলিশদের লেজ তাড়াতাড়ি ছেঁটে ফেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। দিনের প্রথম বলেই ক্রিস ওকসকে তুলে নিয়ে সে কাজটা শুরু করেন তাইজুল ইসলাম। কিন্তু একপাশে দ্রুত রান তুলতে থাকেন আদিল রশিদ। একবার লেগ বিফোরের ফাঁদে পড়েও রিভিউতে বেঁচে যাওয়া রশিদকেও ফেরান তাইজুল।

আর স্টুয়ার্ড ব্রডকে মুশফিকের ক্যাচে পরিনত করে ইংল্যান্ডের শেষ উইকেট তুলে নেন মেহেদি মিরাজ। ৮০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে অভিষেকে সেরা বোলিং করার রেকর্ডও গড়েন তিনি।

ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই তাই ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.