Sylhet Today 24 PRINT

মেসির পায়ের মূল্য ৫.২৫ লক্ষ ডলার!

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৫

একটা পায়ের কতো দাম হতে পারে? অবাক মনে হচ্ছে তাইনা? না না সত্যিকারের পা নয়, স্বর্ণের পা। অনেক বেশি? আর যদি হয় লিওনেল মেসির বাম পা? তাহলে কিন্তু চিন্তার বিষয়। হ্যাঁ লিওনেল মেসির বাম পায়ের পাতা তৈরি হয়েছে স্বর্ণ দিয়ে। ২৫ কেজি স্বর্ণ দিয়ে!

যদিও তা মেসিকে উপহার দিতে তৈরি করা হয়নি। আর্জেন্টিনার এই ক্ষুদে ফুটবল ঈশ্বরের সবকিছুই সমর্থকদের কাছে আগ্রহের বিষয়। তার সে কারণেই, এই কাজ করেছে জাপানের এক অলংকার তৈরি প্রতিষ্ঠান। দাম? মাত্র ৫.২৫ লক্ষ মার্কিন ডলার!

তবে মেসির স্বর্ণের পায়ের পাতাটির বিক্রির অর্থ মেসি ফাউন্ডেশনের যা কিনা একটি দাতব্য সংস্থা তার মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে সেই জাপানেই। সুনামিতে ধ্বংস হওয়া এলাকার পুনর্বাসনের জন্য।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.