Sylhet Today 24 PRINT

গ্যালারিতে মুশফিকের মায়ের কান্না!

স্পোর্টস ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৬

বেন স্টোকসের দেয়া বাউন্সারের আঘাতে ক্রিজে লুটিয়ে পড়লেন মুশফিক। টিভি স্ক্রিনে তখন ভেসে আসল মুশফিকের বাবা-মায়ের চেহারা।

এদিকে মাঠে ঢুকলেন বাংলাদেশ দলের ফিজিও। খানিক পরে ইংল্যান্ডের ফিজিও। স্ট্রেচার হাতে ফায়ার ব্রিগেডের দুই সদস্যও। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিক।

আশংকা কেটে গেল দর্শকদের। তুমুল করতালির মাধ্যমে দর্শকরা অনুপ্রাণিত করলেন টাইগার অধিনায়ককে।

কিন্তু গ্যালারিতে বসা মুশফিকের মা রহিমা খাতুনের শংকা কাটলো না। কেঁদে দিলেন ছেলের দুশ্চিন্তায়।

এসময় মুশফিকের বাবা মাহবুব হামিদ তাকে সান্তনা দেন।

মুশফিকের বাবা গ্যালারিতে নিয়মিত মুখ হলেও তার মাকে গ্যালারিতে দেখা যায়নি তেমন।  আজ তার পুত্রের ৫০তম টেস্ট বলেই মাঠে ছুটে এসেছিলেন। তবে আঘাতের পর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মুশফিক। এদিন ব্যক্তিগত মাত্র ৪ রান করে মঈন আলীর বলে আউট হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.