Sylhet Today 24 PRINT

বাংলাদেশ নিরাপদ, যে কেউ এখানে নিশ্চিন্তে আসতে পারে: কুক

ক্রীড়া প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০১৬

সিরিজ শুরুর আগে নিরাপত্তার শঙ্কা ছিল ইংলিশ ক্রিকেটারদের মনে। অনেক ভেবে চিন্তে সফর করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে সিরিজ শেষে বাংলাদেশকে সম্পূর্ণ নিরাপদ বলে রায় দিলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক। ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগ্যান নিরাপত্তার অজুহাতে সিরিজ থেকে সরে দাঁড়ালেও নবজাতক সন্তান রেখেও সিরিজে খেলতে আসেন কুক।

ম্যাচ শেষে সাক্ষাৎকারে মাইক আথারটনকে কুক বলেন, 'সিরিজটি খুব ভালো ভাবে শেষ হয়েছে। দারুণ ক্রিকেট হয়েছে। বাংলাদেশে নিরাপত্তার কোন সমস্যা নেই, নিশ্চিন্তে এখানে যে কেউ খেলতে আসতে পারে'।

আগামী বছর অস্ট্রেলিয়ার স্থগিত হয়ে যাওয়া সফরটি হবার কথা রয়েছে। কুকের এই সনদের পর অস্ট্রেলিয়াও নিশ্চয়ই এখন ভিন্ন ভাবে ভাববে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.