Sylhet Today 24 PRINT

মুশফিক মিরাজকে প্রধানমন্ত্রীর ফোন, গণভবনে সংবর্ধনার ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে মুশফিককে ফোন করে অভিনন্দন জানান তিনি।

এ সময় বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকা মেহেদি হাসান মিরাজ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

টেস্ট ক্রিকেটের প্রতিষ্ঠিত কোনো শক্তির বিরুদ্ধে প্রথম জয় পাওয়ায় টাইগারদেরকে গণভবনে সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.