Sylhet Today 24 PRINT

আফ্রিদি নয়, রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম

স্পোর্টস ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৬

ধারণা করা হচ্ছিল অপেক্ষাকৃত তরুণদের নিয়ে সাজানো রংপুর রাইর্ডোসের দায়িত্ব দেয়া হতে পারে পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি অথবা সৌম্য সরকারের মধ্যে যে কাউকে। তবে এই দুজনের কেউ না, রংপুর দলের আর্মব্যন্ডটা পরছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম।

শোনা গিয়েছে, আফ্রিদি নিজেই দলের দায়িত্ব নিতে রাজি নন। আর যেহেতু বেশ কিছুদিন ধরেই রান খরায় ভুগছেন সৌম্য। তাই অধিনাযকের দায়িত্ব দিয়ে তার ওপর চাপ বাড়াতে চায় না দলটি। সৌম্যকে চাপমুক্ত রাখতেই নাকি নাঈমকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশি  ক্রিকেটার উদ্বুদ্ধ করতেই নাঈমের হাতে নেতৃত্ব তুলে দেয়া হয়েছে। বাকি দলগুলো বিদেশী খেলোয়াড় ভেড়াতে ব্যস্ত থাকলেও দেশি ক্রিকেটার দিয়ে দল গড়েছে রংপুর রাইডার্স।

সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, রবিউল ইসলামসহ একঝাঁক দেশি খেলোয়াড় রয়েছে দলটিতে।

বিদেশী তারকা নেবার ক্ষেত্রেও পিছিয়ে নেই উত্তরাঞ্চলের দলটি। শহীদ আফ্রিদি, নাসির জামশেদ, সাচিত্র সেনানাোয়েকে, মোহাম্মদ শেহজাদ, দাসুন শানাকা, শেরজিল খান, বাবর আজমের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে রংপুর।

তবে নিউজিল্যান্ড সফরে দলে থাকায় শেরজিল ও বাবর আজমকে পাচ্ছে না দলটি। শোনা গেছে আফ্রিদিকে দিয়ে ব্যাটিং উদ্বোধন করার চিন্তাভাবনা করছে রংপুর। দলীয় সূত্রে জানা যায়, নাসির জমশেদ ও আফ্রিদিকে দিয়ে ব্যাটিংয়ের শুরুটা করাতে চায় তারা।

রংপুর রাইডার্স: সৌম্য সরকার (আইকন), মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান, শহীদ আফ্রিদ, গিড্রন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্র সেনানায়েকে, গিহান রুপাসিঙ্গে, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শেহজাদ, দাসুন শানাকা।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.