Sylhet Today 24 PRINT

রাজকুট টেস্টে তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০১৬

বাংলাদেশের সাথে দুই টেস্টেই রান খরায় ভোগা ইংলিশ ব্যাটসম্যানরা ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই রীতিমত রান বন্যা বইয়ে দিয়েছেন।

রাজকুটে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে জো রুট, মঈন আলী ও বেন স্টোকসের সেঞ্চুরিতে ৫৩৭ রান করেছে ইংল্যান্ড।  সর্বোচ্চ ১২৮ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে। রুট করেছেন ১২৪ আর মঈন আলী করেছেন ১১৭ রান।

ইংল্যান্ডের রান বন্যার ইনিংসে ভারতের রবীন্দ্র জাদেজা ৩ উইকেট পেয়েছেন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছে শামি, যাদব ও অশ্বিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.