Sylhet Today 24 PRINT

ভারতকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৬

ভারতকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল।

তিন ম্যাচের এ সিরিজে আগের দুই ম্যাচে দুই দলই একবার করে বিজয়ী হয়েছিল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাঁচিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দুই দলই ১৪৭ করলে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। পরে সুপার ওভারে ভারতের ব্যাটসম্যানরা চার রান করেন। সেই জবাব দিতে নেমে প্রথম বলেই ছয় হাঁকিয়ে বাংলাদেশ দল ম্যাচ ও টি-টুয়েন্টি সিরিজ নিশ্চিত করে বলে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড এর সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালাম জানান।

সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক কোটি টাকা সহায়তা নিয়ে ২০১৩ সালে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড এর যাত্রা শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.