Sylhet Today 24 PRINT

আশরাফুল, সাকিবের পর এবার রেস্টুরেন্ট খুললেন তাসকিন

স্পোর্টস ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৬

মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের পর এবার রেস্টুরেন্ট ব্যবসায় নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের আরেক তারকা তাসকিন আহমেদ।

ঢাকার মোহাম্মদপুরের রিং রোড এলাকায় খোলা রেস্টুরেন্টটির নাম- ‘তাসকিন’স টেরিটরি’।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সদ্য যাত্রা শুরু করা রেস্টুরেন্টের ছবি পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘সবাই তৈরি তো? আমরা খুব শীঘ্রই আসছি অত্যাধুনিক পুল ও রেস্টুরেন্ট নিয়ে আমার মোহাম্মদপুর এলাকায়। আরো অনেক কিছু চমক আছে, তাই অপেক্ষা ও দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.