স্পোর্টস ডেস্ক | ২৩ নভেম্বর, ২০১৬
ফাইল ছবি
দুর্নীতির মামলায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের দুই বছর জেল হতে পারে। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দলবদলের সময় দুর্নীতির দায়ে নেইমারের দুই বছরের কারাদণ্ডের সুপারিশ করেছেন স্প্যানিশ প্রসিকিউটর।
একই ঘটনায় আদালতের বিচারক হোসে পেরালস বার্সার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকে পাঁচ বছরের কারাদণ্ড দেন এবং ক্লাবকে ৮.৪ মিলিয়ন ইউরো জরিমানা করেন। এছাড়া বার্সার বর্তমান প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।
ব্রাজিলের বিনিয়োগ গ্রুপ ডিআইএস'র প্রতি ওঠা একটি অভিযোগ থেকেই এই মামলার সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি নেইমারের দলবদলের ৪০ ভাগ স্বত্বের মালিক। অভিযোগ ওঠে, দলবদল বাবদ ঘোষিত অর্থের চেয়ে কম অর্থ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় বার্সার প্রেসিডেন্ট রোসেল ২০১৪ সালে পদত্যাগ করেন। গত ফেব্রুয়ারিতে বার্তোমেউ, নেইমার এবং তার বাবার সঙ্গে রোসেলকেও আদালতে যেতে হয়েছিলো।