Sylhet Today 24 PRINT

বিপিএলে ঝড় তুলতে ঢাকায় গেইল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৬

বিশ্বজুড়ে টি-২০ ফ্রেঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ব্যাট ঝড় তোলা এই ফরম্যাটের সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল ঢাকায় এসে পৌঁছেছেন। চট্টগ্রাম ভাইকিংসের হয়ে বাকি ম্যাচগুলোতে মিরপুরে তামিম ইকবালের সাথে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে তাকে।

এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত হওয়া একমাত্র সেঞ্চুরিটি বাংলাদেশের সাব্বির রহমানের। তবে গেইলের ব্যাট থেকে আরও ঝোড়ো কিছুর আশা করাই যায়। বিপিএলের আগের আসরগুলোয় করা দুই সেঞ্চুরি তো বটেই, টি-টোয়েন্টিতেই তাঁর যেসব কীর্তি তাতেই জ্যামাইকান বাঁহাতি ব্যাটসম্যান ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠেছেন। ১৮টি সেঞ্চুরিসহ ২৭২ ম্যাচে ৯৬৬৮ রান। চার-ছক্কাতেও অন্য সবার চেয়ে যোজন যোজন দূরে।

সব কিছু ঠিক থাকলে ২৭ তারিখ মাঠে নামবেন ক্রিস্টোফার হেনরি গেইল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.