Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  |  ২৬ নভেম্বর, ২০১৬

ছবিঃ সংগৃহীত

এএইচএফ কাপ হকির ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। শনিবার (২৬ নভেম্বর) হংকংয়ের কিংস পার্ক হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

ম্যাচের ২৬ মিনিটে বাংলাদেশের প্রথম গোলটি করেন ফরোয়ার্ড মিলন হোসেন। এর তিন মিনিট পরেই দলের হয়ে দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার রোমান সরকার। দ্বিতীয়ার্ধে খেলার ৩৭ মিনিটে তৃতীয় গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। এরপর পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর ৪-০ করেন মামুনুর রহমার চয়ন। ৫০ মিনিটে পুস্কর খিসা মিমো পঞ্চম, ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার দাশ ষষ্ঠ আর ৬৬ ও ৬৯ মিনিটে আশরাফুল ইসলাম করেন সপ্তম ও অষ্টম গোল।

অন্য সেমিফাইনাল ম্যাচের শ্রীলঙ্কা-হংকংয়ের মধ্যকার জয়ীর বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.