Sylhet Today 24 PRINT

সাকিব না থাকায় গম্ভীরের কপালে ভাঁজ

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৫

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে গত ১২ তারিখেই দেশে চলে এসেছেন সাকিব। আইপিএলের বাকী ম্যাচগুলোতে তাই কলকাতা নাইট রাইডার্স পাচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব অল হাসানকে।


ফলে স্বাভাবিকভাবেই কিছুটা বিপাকে কেকেআর। সাকিবের অভাব যে টের পাবে দল তা স্বীকার করে নিলেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরও। আইপিএলের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে  বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছে কেকেআর। সাকিব না থাকার সাথে যোগ হয়েছে সুনিল নারাইয়েন ধার কমে যাওয়া।

যদিও গম্ভীর আশা করছে এই সঙ্কট কাটিয়ে উঠবে তাঁর দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.