Sylhet Today 24 PRINT

এশিয়া কাপে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

মেয়েদের এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে গেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছেন টাইগ্রেসরা।

ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি মাঠে থাইল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.৩ ওভারে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড।

আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৬৪ রানে হেরেছিল রুমানা আহমেদের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.