সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ১৭ এপ্রিল, ২০১৫
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের জন্য কারা থাকতে পারেন প্রথম একাদশে?
টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে আজকের ম্যাচের জন্য সম্ভাব্য একাদশের তালিকা। এ পর্যন্ত যা খবর তাতে অভিষেক হতে যাচ্ছে রনি তালুকদারের।
মাশরাফি না থাকায় তাঁর জায়গায় খেলবেন আরাফাত সানি। ইমরুল কায়েস তো স্কোয়াডেই নেই কাজেই বাকি জায়গাগুলোতে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের একাদশের সবাই থাকছেন। সেক্ষেত্রে মাশরাফির সাথে এ ম্যাচ বাইরে বসে দেখতে হচ্ছে মমিনুল ও আবুল হাসান রাজুকে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, রনি তালুকদার , সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।