Sylhet Today 24 PRINT

মোহালি টেস্ট ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে রইল ভারত

ক্রীড়া প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০১৬

মোহালিতে এক দিন হাতে রেখেই ৮ উইকেটে ইংল্যান্ড হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৬ রানে গুটিয়ে ভারতকে মাত্র ১০৩ রানের টার্গেট দিয়েছিল সফরকারীরা। ৩ উইকেট হারিয়ে সহজেই সে লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল। ব্যাটে-বলে দারুণ অবদানের জন্য ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা।

টস জেতা ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৪১৭ রান করে ভারত। সর্বোচ্চ ৯০ রান আসে জাদেজার ব্যাট থেকে। ইংলিশদের গুটিয়ে দিতেও অবদান রাখেন বাঁহাতি স্পিনার জাদেজা। দুই ইনিংস মিলিয়ে তিনি নেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে জো রুট ও হাসিব হামিদ ছাড়া আর কোন ইংলিশ ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে রাজকুটে ড্র হলেও বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে ২৪৬ রানের বিশাল জয় পায় ভারত। ৮ ডিসেম্বর মুম্বাইতে পরবর্তী টেস্টে মুখোমুখি হবে দুদল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.