Sylhet Today 24 PRINT

তৃতীয় দ্রুততম শতকে ম্যাচ সেরা মুশফিক

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৫

নিজেও ভাবেননি হয়ত এমন যে তামিম ইকবালকে ছাপিয়ে তিনিই হয়ে যাবেন ম্যাচ সেরা। কিন্তু ধারাভাষ্যকারদের মনোনয়নের তালিকায় তাঁর নাম সবার ওপরে ছিল বলে দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা মুশফিকুর রহিম।

তামিমের দুই বছর সেঞ্চুরির পর সবাই ভেবেছিলেন তামিমই হচ্ছেন ম্যাচসেরা, কিন্তু বাংলাদেশের ৩২৯ রানের পাহাড় যার ব্যাটের ওপর ভর করে তিনি মুশফিকুর রহিম। তাঁর দ্রুতগতির সেঞ্চুরিতে ম্যাচ থেকে প্রথমেই ছিটকে পড়ে পাকিস্তান আর বাংলাদেশ চলে যায় নিরাপদ অবস্থানে।

মুশফিকের দুর্দান্ত ১০৬ রান এসেছে মাত্র ৭৭ রানের মোকাবেলায়, যেখানে ছিল ১৩টি চার এবং ২টি ছয়ের মার। শতরানে পৌঁছান তিনি মাত্র ৬৯ বলে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এটা দ্রুততম সেঞ্চুরির তালিকায় ৩ নম্বরে আছে। সাকিব আল হাসানের ৬৩ ও ৬৮ বলে সেঞ্চুরি আছে।

মুশফিক তাঁর সেঞ্চুরিটি উৎসর্গ করেছেন স্ত্রীকে। ধারাভাষ্যকার শামীম চৌধুরীর তামিমের সঙ্গে পুরষ্কারের টাকা ভাগাভাগির প্রশ্নে দুর্দান্ত এক হুক করে জানিয়েছেন আশা করছি তামিম পরের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.