Sylhet Today 24 PRINT

ডালমিয়া এবার শ্রীনিবাসনের চাকুরিই খাচ্ছেন!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৫

জগমোহন ডালমিয়া বিসিসিআই-এর প্রধান হওয়ার পর ধারণা করা হচ্ছিল বেশ ভাল ধাক্কা দিতে যাচ্ছেন শ্রীনিবাসনকে। দেশের ক্রিকেটে ধাক্কা শুরু হয়েছিল আগেই এবার আইসিসির চেয়ারম্যান পদ থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে!

এমনই এক ইঙ্গিত পাওয়া গেলো ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। ফলে মেয়াদপূর্তির আগেই আইসিসির চেয়ারম্যান পদ থেকে বাদ দেওয়ার সব ধরণের পরিকল্পনা শেষ, অপেক্ষা কেবল বাস্তবায়নের।

নিয়ম অনুযায়ী, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ জুলাই পর্যন্ত দুই বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিকে আইসিসির চেয়ারম্যান পদে রাখার কথা থাকলেও আগেই সরে যেতে হচ্ছে এন শ্রীনিবাসনকে।

খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডই চাচ্ছে না বিতর্কিত শ্রীনিবাসনকে নিজেদের প্রতিনিধি হিসেবে রাখতে। তাই মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই বিশ্ব ক্রিকেটকে অপমান করা শ্রীনিবাসনকে সরিয়ে দিতে চায় তারা।

বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার জানিয়েছেন, চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির চেয়ারম্যান পদে থাকছেন বির্তকিত শ্রীনিবাসন।

তবে শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত হচ্ছেন কে, এমন কিছু জানান নি অনুরাগ ঠাকুর।

অনুরাগ ঠাকুর জানান, সেপ্টেম্বরে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হবে। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে৷  

উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে একক ক্ষমতাবলে শ্রীনিবাসন আইসিসি প্রেসিডেন্টকে বিজয়ি দলের হাতে পুরষ্কার দেওয়া থেকে বঞ্চিত করেন। যা নিয়ে পুরো বিশ্বে ব্যাপক সমালোচিত হন তিনি। এমনকি ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ব্যাপক সমালোচিত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.