Sylhet Today 24 PRINT

চোট পাওয়া শহীদের জায়গায় নিউজিল্যান্ড যাচ্ছেন রুবেল

স্পোর্টস ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৬

বিপিএলে দারুণ খেলতে থাকা পেসার মোহাম্মদ শহীদ হাঁটুর চোটে মাঠের বাইরে চলে গেছেন নিউজিল্যান্ড সফরে তাই তাঁর জায়গায় ডাক পেয়েছেন রুবেল হোসেন।

আফগানিস্তান সিরিজে দুটি ওয়ানডে খেলে ভালো না করায় জায়গা হারান রুবেল। বিপিএলে রংপুর রাইডার্সের স্বরূপে ফেরেন। তবে তাঁর কপাল খুলে দিয়েছে শহীদের আকস্মিক ইনজুরি। পূর্ব ঘোষিত দলে এই একটিই পরিবর্তন।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। সিডনিতে ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর দল যাবে নিউ জিল্যান্ডে।

প্রস্তুতি ক্যাম্পের দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানভির হায়দার।

স্ট্যান্ড বাই: শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.