Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকাকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৫

সাত ম্যাচ সিজিরের পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৮ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচে নাটকীয়ভাবে ৮ রানের জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। সকালে টসে জয় লাভ করে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৭ রান করে ইয়াং টাইগাররা।

দুই ওপেনার পিনাক ঘোষ ও সাইফ হাসানের ৪৯ রানের জুটিতে ভাল শুরু পাওয়া বাংলাদেশের ইনিংসের সঞ্চালকের ভূমিকায় ছিলেন ওপেনার পিনাক ঘোষ ও মিডল অর্ডার ব্যাটসম্যান মেহদি হাসান। পিনাক ৭৬ ও মেহেদি ৬৩ রান করেন। আফ্রিকানদের পক্ষে আব্রাহামস ৬ উইকেট নেন।

জবাবে মোনসামি, মুল্ডার, জর্জি, ও গাইলেমের ব্যাটে ভর করে ভালোভাবেই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। তবে মোহাম্মদ সাইফুদ্দিনের অসাধারণ স্পেলে ম্যাচে ফিরে বাংলাদেশ। সাইফ মাত্র ২৭ রানে ৫ উইকেট লাভ করে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.