Sylhet Today 24 PRINT

সিরিজ জয়ের টার্গেটে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৫

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের টাইগাররা সিরিজ জয় নিশ্চিত করতে আর কিছু পরেই মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে পাকিস্তান অধিনায়ক আজহার আলি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

সফরকারি পাকিস্তানকে হারিয়ে ১৬ বছরের আক্ষেপ ঘুঁচেছে বাংলাদেশ দলের। ১৯৯৯ সালের ৩১ মে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া দলের কাছে হেরে বসে ১৯৯২’র বিশ্বকাপ জয়ীরা। তার ১৬ বছর পর গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে হারের লজ্জা পায় পাকিস্তান দল।

প্রথম ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা না থাকায় তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, দ্বিতীয় ওয়ানডেতে ফিরেছেন মাশরাফি।

শনিবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে দলের হয়ে নিজের ১৫০তম ম্যাচ খেলতে যাওয়া মাশরাফি জানান, সিরিজ জয়-ই বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।

পাকিস্তান দল: 
আজহার আলী (অধিনায়ক), ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সাঈদ আজমল, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও সাদ নাসিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.