Sylhet Today 24 PRINT

পাকিস্তান শিবিরে রুবেল সানির আঘাত

সরফরাজ আহমেদকে বিদায় করে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছেন পেসার রুবেল হোসেন। পরের ওভারেই মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছেন আরাফাত সানি।

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৫

১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। আজহার আলি ২৮ ও হারিস সোহেল শূন্য রানে ব্যাট করছেন।

অষ্টম ওভারে সরফরাজ আহমেদকে আউট করে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন রুবেল হোসেন। এই পেসারের বলে স্লিপে সৌম্য সরকারের চমৎকার ক্যাচে পরিণত হন সরফরাজ (৭)।

পরের ওভারেই মোহাম্মদ হাফিজকে (শূন্য) বোল্ড করেন আরাফাত সানি।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। আবুল হাসানের জায়গায় দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অপরিবর্তিত রয়েছে পাকিস্তান দল।

গত শুক্রবার প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.