Sylhet Today 24 PRINT

বিপিএল : এবার পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

সিলেটটুডে ডস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৬

বিপিএলের চতুর্থ আসর শেষ হওয়ার দিনদুয়েক পেরোতেই আবার শুরু হল বিতর্ক। বিতর্কের বিষয় পুরনো হলেও এবার তাতে জড়িত এক পাকিস্তানি ক্রিকেটারের নাম। বিপিএল চলাকালে এক নারী অতিথিকে হোটেল রুমে নিয়ে এসেছিলেন বিপিএলে অংশ নিতে বাংলাদেশে আসা এই পাকিস্তানি ক্রিকেটার। তার নাম স্পষ্ট করে প্রকাশ করেনি কোনো বিশ্বস্ত সূত্র।

জানা গেছে, ঐ ক্রিকেটার বর্তমান পাকিস্তান জাতীয় দলের সদস্য।

তবে নিয়ম ভঙ্গ করলেও কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি তাকে। ঘরোয়া ক্রিকেটে বিদেশীদের জন্য শাস্তির বিধান শিথিল হওয়ায় জরিমানা ছাড়াই রেহাই পেয়ে গেছেন এই ক্রিকেটার। তবে নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ঐ ক্রিকেটার ও বিদেশী নারী অতিথিকে রুমে প্রবেশে বাধা দিয়ে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের জানালে টিম ম্যানেজমেন্ট দ্রুত ঐ ক্রিকেটারকে নিজ দেশে ফেরত পাঠায়।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিপিএলে একই অপরাধে অভিযুক্ত হয়ে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছিল জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান ও আল-আমিন হোসেনকে।

সূত্র : বিডিক্রিকেট

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.