Sylhet Today 24 PRINT

প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৬

নিউজিল্যান্ড সিরিজের প্রস্ততি হিসেবে আগেবাগে অস্ট্রেলিয়া গিয়ে ক্যাম্প করা বাংলাদেশ দল বুধবার  প্রথম প্রস্তুতি ম্যাচে বিগ ব্যাশের দল সিডনি সিক্সারের মুখোমুখি হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) নর্থ সিডনির ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদশে সময় দুপুর ১টায়। মূল সিরিজ শুরুর আগে এখানে দুটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সিডনিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছাড়বে টাইগাররা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.