Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিেযাগীতার ফাইনালে সিলেটের কিশোরী

নিজস্ব প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০১৬

ঢাকায় অনুষ্ঠিত 'সানরাইজ ইউটেক্স আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জ'-এর জুনিয়র শাখায় তিনটি ক্যাটাগরীতে ফাইনালে উন্নীত হয়েছেন সিলেটের কিশোরী আফলিনা ইসলাম মৌলি।

সিঙ্গেল, ডাবল ও মিক্সড ডাবল এই তিন ক্যাটাগরিতেই ফাইনালে উন্নীত হন এই ক্ষুদে শাপলার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইনডোর স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমদ। মৌলি তাঁর একাডেমির শিক্ষার্থী বলেও জানান শিব্বির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.