Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগীতায় যৌথভাবে চ্যাম্পিয়ান সিলেটের মৌলী

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ ডিসেম্বর, ২০১৬

ঢাকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সিঙ্গেলস ইভেন্টে রানার আপ হয়েছেন সিলেটের শাটলার আফলিনা ইসলাম মৌলি। সিঙ্গেলস ইভেন্টে ইরিনার কাছে হেরে যান তিনি।

এই চ্যাম্পিয়নশিপের ডাবলস ইভেন্টে বিথী-সঞ্চিতা জুটিকে হারিয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মৌলি। তার পার্টনার ছিলেন ইরিনা।

একই প্রতিযোগীতায় মিক্স দ্বৈত্য ইভেন্টে ইরিনা-মিনহাজ জুটির কাছে হেরে রানার্সআপ হন মৌলী। তার পার্টনার ছিলেন আবু জার।

এই প্রথম সিলেট থেকে কোন মেয়ে শাটলার আন্তর্জাতিক ব্যাডমিন্টনে এমন বড় অর্জন করেছেন।

ঢাকার শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে চলমান জুনিয়র চ্যাম্পিয়নশিপের এই ইভেন্ট গুলোর ফাইনালে লড়াই করেন।

সিলেট নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকার মেয়ে মৌলী সিলেট ব্যাডমিন্টন একাডেমিতে অনুশীলন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.