Sylhet Today 24 PRINT

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সিরিজে ৩টি ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

১৩ সদস্যের দলে  ছয় বছর পর ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান নেইল ব্রুম। বাদ পড়েছেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। তার জায়গায় দলে ফিরেছেন লুক রনকি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের স্কোয়াডে থাকা ব্যাটসম্যান হেনরি নিকোলস ও লেগস্পিনার টড অ্যাস্টলের জায়গা হয়নি। আর বাঁ চোখে সার্জারির কারণে নেই অভিজ্ঞ রস টেইলর।

আগামী ২৬ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। পরের দুই ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের পর ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে টাইগার ও কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন টাইগার ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, টম লাথাম, লুকি ফার্গুসন, জেমস নিশাম, লুক রনকি (উইকেটরক্ষক), নেইল ব্রুম, কলিন মুনরো, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.