নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৬
মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ এফসি ক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে নগরীর জালালাবাদ আবাসিক এলাকার স্থানীয় একটি মাঠে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের সভাপতি ও সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান।
এ সময় জালালাবাদ এফসি ক্লাবের উপদেষ্টা পুলক কবীর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য জুম্মাত আহমদ জুমেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইফুল আলম স্বপন, কয়েছ উদ্দিন আহমদ, রোয়েব আহমদ, শাহ সিদ্দিক, একেএম ওয়াহিদুস সামাদ পাপ্পু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন ইমন, শাহানুর আলম, আসাদুজ্জামান দুলন, কমর উদ্দিন কমরু, শাবি ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত আরো ছিলেন আয়োজন কমিটির মাজহারুল ইসলাম সুমন, রুহিন আহমেদ, টিটন আহমেদ, মিছবাহ মির্জা, রেজওয়ান আহমেদ রাসেল, শিব্বির আহমদ, শামিম আহমদ, শিমুল আহমদ, কামরুল, ফয়েজ, আশিক নুর প্রমুখ।