Sylhet Today 24 PRINT

টাইগাররা নিউজিল্যান্ড পৌঁছার আগেই সুনামি সতর্কতা জারি!

স্পোর্টস ডেস্ক  |  ১৭ ডিসেম্বর, ২০১৬

অস্ট্রেলিয়ার সিডনিতে দশদিনের প্রস্তুতি শেষে রোববার (১৮ ডিসেম্বর) সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু তার আগেই একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে রিখটার স্কেলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় নিউজিল্যান্ডে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, আজ শনিবার পাপুয়া নিউগিনির রাবাউল শহর থেকে ১৫৭ কিলোমিটার পূর্বাঞ্চলে ওই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনির উপকূলীয় বেশ কিছু শহরসহ নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, পনপেই, চুক, নাউরু, কোসরা ও ভানুয়াতুতে পরবর্তী তিন ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

আগামী ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। এরপর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.