Sylhet Today 24 PRINT

সোহারাওয়ার্দি শুভর সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে রংপুরের প্রাধান্য

ক্রীড়া প্রতিবেদক |  ২১ ডিসেম্বর, ২০১৬

আগের দিনে ৬২ রান নিয়ে খেলতে নেমে টেল এন্ডারদের নিয়ে অনেকটা সময় উইকেটে থাকলেন রংপুরের অলরাউন্ডার সোহরাওয়ার্দি শুভ। তুলে নিলেন সেঞ্চুরি, যোগ্য সঙ্গ দিয়ে আলাউদ্দিন বাবুও করলেন অর্ধশতক। শুভর ১২১ রানের কল্যাণে রংপুর পেল ৪৫০ রানের বড় পুঁজি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রংপুরের করা ৪৫০ রানের জবাবে  দ্বিতীয় দিনশেষে ২ উইকেটে ৮২ রান করেছে চট্টগ্রাম। চট্টগ্রামের দুই  ওপেনার  অভিষেক ও পিনাক ২৮ ও ১৮ রান করে ফিরে গেছেন। ১১ রান করে তাসামুল ও ২৪ রান করে উইকেটে আছেন ইরফান শুকুর।

রংপুরের পক্ষে দুটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ সাদ্দাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.