Sylhet Today 24 PRINT

ছেলের সেঞ্চুরি না হওয়ায় মাঠেই মারা গেলেন বাবা

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৬

ছেলে সেঞ্চুরি না পাওয়ায় চেয়ার থেকে মাটিতে পড়ে মারা গেছেন বাবা। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের সিএবি ক্রিকেট লিগের দল সাবার্বানের হয়ে শরৎ সমিতির বিপক্ষে ব্যাট করতে নামে তূর্য সাহা। স্কোরবোর্ডে ৮০ রান করে আউট হয় তূর্য।

সেঞ্চুরি না পেয়ে ছেলেকে আউট হয়ে ফিরতে দেখে তূর্যের বাবা তুলসী সাহা মৃত্যুর কোলে ঢলে পড়েন। দ্রুতই তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। বাবার নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে হয় তূর্যকে।

ক্লাব সূত্রে জানা যায়, ছেলেকে বড় ক্রিকেটার বানাতে অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছিলেন তুলসী সাহা। ছেলের খেলা দেখতে গত মৌসুমেও মাঠে নিয়মিত গিয়েছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.