ক্রিকেটকে নতুন শট উপহার দিলেন মরগ্যান (ভিডিও)
ক্রিকেট বদলে যাচ্ছে সেটা আর নতুন কথা নয়। তবে নতুন শট আবিষ্কার করে এখন কথার মত কথা বলার সুযোগ দিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান।
নিউজ ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৪
মরগ্যানের নতুন শট
অস্ট্রেলিয়ার
বিগ ব্যাস লিগে টি ২০ ম্যাচে তারকাখচিত দল থান্ডার্সের হয়ে খেলতে
নেমে মর্গ্যান এমন ভঙ্গিমায় শট মারলেন যা ক্রিকেটকে নতুন একটা শট উপহার
দিল। ডগলাস মারিলিয়ার ভারতের বিরুদ্ধে সেই বিখ্যাত শট খেলে রাতারাতি চর্চায়
চলে এসেছিলেন, সেইরকমই
বিগ ব্যাস লিগে ব্রিসবেন হিট মর্গ্যানের এই শট নিয়ে জোর আলোচনা
চলছে। 'মারিলিয়ার
শট', 'দিলুস্কুপ'-এর পর এবার এই শটের নাম
রাখা হয়েছে 'মর্গ্যান
লেট কাট'।
ম্যাচে থান্ডার্সের
হয়ে ওপেন করতে নামেন মাইক হাসি ও জ্যাক কালিস। ১৭ ওভারে ১৬০ রানের পর আউট হন হাসি নামেন মর্গ্যান। এরপর ২৮ বছরের
ইংল্যান্ডের এই ব্যাটসম্যান
ব্রিসবেন হিটসের এক পেসারের বলে অদ্ভুত এই শটটি মারেন। প্রথমে লেগ স্ট্যাম্পের অনেকটা দূরে সরে যান, তারপর যখন বোঝেন বোলার তাকে ফলো করে লেগ স্ট্যাম্পের বাইরে বলটা ফেলেছেন তখনই তিনি একেবারে
লেট কাট খেলে স্ট্যাম্পের পাশ
দিয়ে নিখুঁত ভঙ্গিতে শটটি মারেন। ৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন মর্গ্যান।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.