Sylhet Today 24 PRINT

মোস্তাফিজ কি প্রথম ওয়ানডেতে থাকছেন?

ক্রীড়া প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৬

ক্রাইস্টচার্চে পৌঁছে প্রথম দিন বিশ্রাম ও টিম মিটিং করে কাটিয়ে দেয়ার প্রথম ওয়ানডের ভেন্যু  হেগলি ওভালে পরদিন লম্বা অনুশীলন করে নিল বাংলাদেশ দল। আলাদাভাবে নিবিড় অনুশীলন করলেন ওয়েঙ্গেরিতে প্রস্তুতি ম্যাচ খেলা মোস্তাফিজুর রহমান। কোন রকম সমস্যা ছাড়াই ৭ ওভার বল করা মোস্তাফিজ কি প্রথম ওয়ানডেতে খেলছেন? বাংলাদেশ ক্যাম্পে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ঘুরছে।

মোস্তাফিজের অবস্থা দ্রুত উন্নতি করছে বলে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ম্যাচ বল করার মত ফিট হয়ে উঠেছেন কাটার মাস্টার তবে একটি পুরো ৫০ ওভারের ম্যাচ খেলতে বোলিং এর পাশাপাশি ঝুকিপূর্ন ফিল্ডিং করতেও হতে পারে। মোস্তাফিজকে নিয়ে এই জায়গাতেই কিছুটা সংশয় রয়ে গেল। ডাইভ দিতে এখনো পুরো স্বস্তিবোধ করতে পারছেন না তিনি। কাঁধের যে অংশে অস্ত্রোপচার হয়েছে ডাইভ দিলে সেখানে ফের চোট পেলে ক্ষতি হতে পারে বাংলাদশ তাই মোস্তাফিজকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না।

মোস্তাফিজ অবশ্য খেলতে তৈরি হয়েই আছেন। অধিনায়ক ও কোচ চাইলে মাঠে নামবেন বলে জানিয়ে দিয়েছেন। ম্যাচের দিন সকাল পর্যন্ত মোস্তাফিজ ফিটনেসে আরও কতটা উন্নতি করতে পারেন সেদিকেই তীক্ষ্ম নজর এখন সবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.