Sylhet Today 24 PRINT

বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম দিয়ে খেলানো হবে বোল্ট ও সাউদিকে

স্পোর্টস ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশের জন্য কী এটি সুসংবাদ? হয়তো তা-ই। নিউজিল্যান্ড সফরে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বল টানা খেলতে হচ্ছে না সাকিব-তামিমদের। এই দুই অভিজ্ঞ ফাস্ট বোলারের ওপর চাপ কমাতেই সিরিজে দুজনকে খেলানো হবে বিশ্রাম দিয়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরপরই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। ‘গুরুত্বপূর্ণ’ এই দুই সিরিজে বোল্ট-সাউদিকে পুরো ফিট অবস্থায় পেতে চান নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। সে কারণেই এই ব্যবস্থা, ‘তিন ফরম্যাটে খেলা খেলোয়াড়দের ভারসাম্য রেখেই খেলাতে হবে। বোলারদের ব্যাপারে এটি বিশেষভাবে প্রযোজ্য।’

কিউই কোচ জানিয়েছেন, ৩১ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটিতে খেলবেন না বোল্ট। সাউদিকে বিশ্রাম দেওয়া হবে পুরো টি-টোয়েন্টি সিরিজেই।

বড় দিন ও নববর্ষের উৎসবমুখর পরিবেশে এমন সিদ্ধান্ত বোল্ট ও সাউদির জন্য আনন্দের। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে দুর্দান্ত এই দুই পেসারকে বিশ্রাম দেওয়ার সংবাদটা স্বস্তিই দেবে বাংলাদেশ দলকে।
সূত্র: এএফপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.