Sylhet Today 24 PRINT

দ্বিতীয় সিলেট সোলজার প্রিমিয়ার লীগ ক্রিকেটের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৬

দ্বিতীয় সিলেট সোলজার প্রিমিয়ার লীগ (ক্রিকেট) এর উদ্বোধন করা হয়েছে।

সিলেট সোলজার বয়েজ ক্লাবের উদ্যোগে শনিবার (২৪ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর মজুমদারী এলাকার একটি মাঠে প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও মিলাদ ড্রিংকিং ওয়াটারের চেয়ারম্যান হাজী মিলাদ আহমদ।

সিলেট সোলজার বয়েজ ক্লাবের উপদেষ্টা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ তানজির আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজুমদারী যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও সমাজসেবক শামীম মজুমদার, সিলেট সোলজার বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ফয়েজ আহমদ, মজুমদারী বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ বি মজুমদার রনি, পারভেজ ঈগল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আব্দুস সোবহান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিক সুমন, ওয়াহিদুর রহমান, কামরান জাহান বাপ্পী, তামিম বক্স সৌরভ, ইমন, সাব্বির, কাদির, ইমাদ, মুনাজ্জির, শিপন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.