Sylhet Today 24 PRINT

বিজয় দিবস ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন উপশহর বার্নার বয়েজ

স্পোর্টস ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৬

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

ফাইনাল খেলায় উপশহর বার্নার বয়েজ ২-১ গোলে বিয়ানীবাজার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন গনি ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ওলি।

উপশহর ফুটবল খেলোয়াড়বৃন্দের উদ্যোগে শনিবার (২৪ ডিসেম্বর) সিলেট নগরীর উপশহর মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. বিলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফ সেলিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী ফলিক, সাবেক কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সিলেট জেলা বারের আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. মনির উদ্দিন, উপশহর কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের খান, ২২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আরা বেবী, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা ইউ,এ,ই, এর সভাপতি মো. লুৎফুর রহমান, আফরোজ পাইপ এন্ড কোং এর পরিচালক রুমেল আব্দুল্লাহ, উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন রুবেল, যুবলীগ নেতা শামীম ইকবাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, টুর্নামেন্ট কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ শামছুল আলম, প্রচার ও যোগাযোগ সম্পাদক আব্দুল আহাদ, সদস্য শামীম গণি, মোহাম্মদ আলী সোহরাব, টিটু, বুলবুল, বাবুল, জাফর, জাকির, শিপলু, সাবলু, ইব্রাহিম, সাঈদ, নাঈম, আফরোজ, মামুন, আলম, রিফাত, জান্নাত, সাব্বির, সানি, ইলিয়াস  প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.